পুলিশ সেজে হামলা, ধরা খেলেন ছাত্রলীগ সভাপতি! Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




পুলিশ সেজে হামলা, ধরা খেলেন ছাত্রলীগ সভাপতি!

পুলিশ সেজে হামলা, ধরা খেলেন ছাত্রলীগ সভাপতি!




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের রূপাতলী এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মোসাম্মৎ অনামিকা জেসমিন নামে এক গৃহবধূ। তিনি অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতার নেতৃত্বে একদল ব্যক্তি গভীর রাতে পুলিশ পরিচয়ে তার বাসায় প্রবেশ করে তল্লাশি চালায় এবং হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ অনামিকা জেসমিন।

তিনি জানান, তার স্বামী কামাল হাওলাদার পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার তিনি তার গ্রামের বাড়ি চরকাউয়া ইউনিয়নে বৃদ্ধ বাবা-মাকে দেখতে যান। ওই রাতে, আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দরজায় নক করে এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়। দরজা খোলার পর তারা জানান, কামাল হাওলাদারকে গ্রেফতার করতে এসেছে।

জেসমিন বলেন, “আমি জানালাম, আমার স্বামীর নামে কোনও মামলা নেই। তবুও তারা জোরপূর্বক ঘরে ঢুকে তল্লাশি চালায় এবং সবকিছু তছনছ করে ফেলে। আমি প্রতিবেশীদের ডাক দিলে তারা এগিয়ে আসে। তখন একজনকে আটকে ফেললে মুখোশ খুলে দেখা যায় তিনি চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খালেদ খান রবিন।”

স্থানীয় এক সাংবাদিক ও এলাকাবাসীর সহায়তায় খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে রবিনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে রহস্যজনকভাবে কিছুক্ষণ পরেই রবিনকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন অনামিকা।

তিনি আরও জানান, রবিনের বাবা মনির খান চরকাউয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং তার স্বামীর খালাতো ভাই। তাদের মধ্যে পারিবারিক শত্রুতা দীর্ঘদিনের। এ কারণে প্রায়ই তারা বাসার আশেপাশে এসে হুমকি ও হয়রানি করে।

তিনি জানান, “রবিন আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বরিশালে জমি দখল, ড্রেজার বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে যুক্ত ছিল। তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এমনকি গত বছরের ৪ আগস্ট বিএনপির অফিসে অগ্নিসংযোগের সময়ও তাকে দেখা যায়।”

রবিন ছাড়া পাওয়ার পর রাতেই সে ও তার পরিবার পুনরায় অনামিকার বাসার নিচে এসে হুমকি দেয় এবং বিষয়টি প্রকাশ না করার জন্য প্রাণনাশের ভয় দেখায়। অনামিকা জানান, “আমি এবং আমার একমাত্র মেয়েসহ পরিবারের সবাই আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা চাই দ্রুত বিচার ও নিরাপত্তা।”

সংবাদ সম্মেলনে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন এবং দেশের সকল গণমাধ্যম ও দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD