পুলিশ সুপারসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




পুলিশ সুপারসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশ সুপারসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন




যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান ও গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে হারুন অর রশিদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। আর আনিসুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হককে যশোরে বদলি করা হয়েছে। চাঁদপুরের শামসুন নাহারকে গাজীপুরে ও কুমিল্লার শাহ আবিদ হোসেনকে ময়মনসিংহে বদলি করা হয়েছে। অপরদিকে ময়মনসিংহের সৈয়দ নুরুল ইসলামকে কুমিল্লায় ও পাবনার জিহাদুল কবিরকে চাঁদপুরে বদলি করা হয়েছে। পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) শেখ রফিকুল ইসলামকে পাবনায় বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের উপপুলিশ কমিশনার আবু সায়েমকে দিনাজপুরে ও দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলমকে চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বরগুনার পুলিশ সুপার বিজয় বসাককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার পদে পদায়ন ও চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মারুফ হোসেনকে বরগুনায় বদলি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD