পুলিশ সদস্যদের সতর্ক, ধৈর্যশীল ও নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশ সদস্যদের সতর্ক, ধৈর্যশীল ও নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির

পুলিশ সদস্যদের সতর্ক, ধৈর্যশীল ও নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি সর্বস্তরের পুলিশ সদস্যদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সতর্ক, ধৈর্যশীল ও নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, “দায়িত্ব পালনের সময় বডি-অর্ন ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।” তিনি আরও বলেন, জনগণ যেন দ্রুত ও সহজভাবে পুলিশি সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

সভায় পুলিশ কর্মকর্তারা নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক প্রস্তাব উপস্থাপন করেন। এতে দ্বীপ থানার জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা বৃদ্ধি এবং সরকারি সুবিধা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি চট্টগ্রাম পুলিশ সুপার নাজির আহমেদের স্বাগত বক্তব্যে শুরু হয়। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।

চট্টগ্রাম বিভাগের ২৯টি ইউনিটের ৪৫৮ জন অফিসার ও ফোর্স সদস্য সভায় উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী নিরাপত্তা জোরদারকরণ, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্ত ইউনিট সমন্বয় বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছেন।

আইজিপি আশা করছেন, এই সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, জনবান্ধব পুলিশিং শক্তিশালী করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD