পুলিশ সংস্কারের অংশ হিসেবে বরিশালে চার থানার ওসি একযোগে বদলি Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশ সংস্কারের অংশ হিসেবে বরিশালে চার থানার ওসি একযোগে বদলি

পুলিশ সংস্কারের অংশ হিসেবে বরিশালে চার থানার ওসি একযোগে বদলি




নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। একইভাবে, বন্দর থানার পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রি, কাউনিয়া থানার পরিদর্শক আসাদুজ্জামান এবং বিমানবন্দর থানার পরিদর্শক হোসেনকেও সিআইডি এবং পিবিআইতে বদলি করা হয়েছে। নতুন বদলি হওয়া কর্মকর্তাদের নাম ও পদবি এখনও জানানো হয়নি।

এছাড়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সম্প্রতি বদলি হয়েছেন এবং নতুন পুলিশ কমিশনার শীঘ্রই যোগদান করবেন। কমিশনারের যোগদানের পর, নতুন ওসিদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নগর পুলিশের কর্মকর্তারা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে পুলিশ সংস্কার ও গণ বদলি প্রক্রিয়া শুরু হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই বদলি প্রক্রিয়া সেই সংস্কারের একটি অংশ বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD