পুলিশের বাসায় চোরের হানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:51:46 pm, Friday, 12 October 2018
  • 43 সংবাদটি দেখা হয়েছে

চোর, পুলিশ, গহনা, স্বর্ণ, রূপা, Ladrones, policías, joyas, oro, plata, rtvonline

অনলাইন ডেস্ক//
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশের এক ওসির বাড়িতেই চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদের স্ত্রী বাসায় তালা দিয়ে মেয়ের বাসায় বেড়াতে যান।এ সুযোগে রাতের আঁধারে কে বা কারা তালা ভেঙে চুরি করে পালিয়ে যায়। পরে নিচতালায় বসবাসরত ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাসার মালিক পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ দাবি করেছেন, তার বাসা থেকে তিন ভরি স্বর্ণ, ২৫ ভরি রুপার গহনা ও নগদ কিছু টাকা চুরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

পুলিশের বাসায় চোরের হানা

প্রকাশের সময় : 02:51:46 pm, Friday, 12 October 2018