সংবাদ শিরোনাম:

পুলিশের কাছ থেকে নাতিকে ছাড়াতে যা করলেন নানি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:55:06 pm, Friday, 9 August 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রবাসী যুবক সৌরভকে তুলে নেওয়ার পর তাকে ফেরত দিয়েছে নরসিংদীর ডিবি পুলিশ। তবে এর জন্য সৌরভের নানি পারভিন বেগমকে তার স্বর্ণ বন্ধক রাখতে হয়েছে।গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সৌরভাকে ভৈরব থেকে ধরে নিয়ে যায় নরসিংদীর ডিবি পুলিশ। তাকে ধরে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাটি ভৈরব থানায় জানায় জানিয়ে বুধবার একটি লিখিত অভিযোগ করে। সৌরভ ভৈরবের মধ্যেরচর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

অভিযোগ পেয়ে ভৈরব থানা পুলিশ বুধবার রাত পর্যন্ত অপহৃত যুবককে খোঁজাখুঁজি করে। এরপর বুধবার রাত ১০টায় পুলিশ জানতে পারে সৌরভকে নরসিংদি ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। সন্ধ্যায় তাকে তার নানির কাছে বুঝিয়ে দেয়া হয়।

সৌরভের নানি পারভিন বেগম বলেন, নিজের ব্যবহৃত স্বর্ণ বন্ধক রেখে ও ধার করে ২০ হাজার টাকা নরসিংদীর ডিবি পুলিশকে দেয়ার পর আমার নাতীকে তারা মুক্তি দেয়। তবে মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন না থাকার অজুহাতে এখনও ফেরত দেয়নি।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, নরসিংদির ডিবি পুলিশের ডিউটি ভৈরবে থাকতে পারে না। তবে তারা কোনো অভিযান চালালে বা আসামি ধরতে এলে ভৈরব থানাকে অবহিত করতে হবে। কেন তারা এ কাজটি করল আমি জানি না। কাজটি ডিবি পুলিশ সঠিক করেনি বলে মন্তব্য করেন ওসি।

নরসিংদী ডিবি পুলিশের এসআই গাফফার বলেন, সাদ্দাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে ধরতে গিয়ে ব্যবহার খারাপ করায় তার ভাগনে সৌরভকে আটক করেছিলাম। টাকা রেখে তাকে ছাড়া হয়েছে কথাটি সঠিক নয়। এক সোর্সের ১৫ হাজার টাকা সাদ্দাম মাদক বিক্রির কথা বলে রেখে দেয়। এ টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারক জাকির হোসেনকে অবহিত করা হলে তিনি বলেন, ঘটনা সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পুলিশের কাছ থেকে নাতিকে ছাড়াতে যা করলেন নানি

প্রকাশের সময় : 10:55:06 pm, Friday, 9 August 2019