বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পুলিশি বাঁধায় পণ্ড তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:34:22 pm, Thursday, 10 September 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে গিয়ে সভা বন্ধ করে দেয় পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেন সভায় আগতরা। তাহেরীর দাবি করোনাভাইরাসের কারণে সীমিত আকারেই সভার আয়োজন করা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, চাপুইর গ্রামে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বাসভবনের সামনে খোলা জায়গায় দাওয়াতে ঈমানী বাংলাদেশ নামের একটি সংগঠন মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভার আয়োজন করে। মুফতি তাহেরী এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সভায় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও পুলিশ সভা বন্ধ করে দেওয়ায় চেয়ারম্যান সভাস্থলে আসেননি।

এদিন বেলা ১১টায় সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সভা বন্ধ করতে বলে। করোনাভাইরাসের কারণে গণজমায়েত করা যাবেনা বলে জানান এস. আই. সোহরাব। এ ঘটনায় সভায় আগতদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে, মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী সাংবাদিকদের বলেন, আমাদের এলাকায় মাদক এমনভাবে ছড়িয়ে পড়েছে, যার জন্য মাদকবিরোধী সভা করা খুবই প্রয়োজন বলে মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে, তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদরকে সচেতন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভার আয়োজন করেছিলাম।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে আমরা ছোট পরিসরে আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে- পরবর্তীতে তারাও এ অনুষ্ঠানে থাকবেন।

বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। সেজন্য তাহেরীর সভা বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পরে অনুমতি নিয়ে তাকে সভা করার জন্য বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুলিশি বাঁধায় পণ্ড তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা

প্রকাশের সময় : 04:34:22 pm, Thursday, 10 September 2020