সংবাদ শিরোনাম:

পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে: বরিশাল রেঞ্জ ডিআইজি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:28:34 pm, Saturday, 14 November 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, আধুনিক পুলিশকে মানুষের আস্থা অর্জন করে কাজ করবে- এর বিকল্প নেই। বিট এলাকায় পুলিশের নিয়মিত উপস্থিতি সমাজকে অপরাধমুক্ত রাখবে, মানুষকে ভালো রাখবে।

আজ (১৪ নভেম্বর) শনিবার বরিশাল পুলিশ লাইন্সে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শফিকুল ইসলাম আরও বলেন, সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ঘোচাতে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডিআইজি বলেন, বিট এলাকায় সিনিয়র অফিসারদের যেতে হবে, বিট রেজিস্টারের তথ্য হালনাগাদ রাখতে হবে। বিট এলাকার সকল গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যসহ সকল তথ্য, খারাপ লোকদের তালিকা, মাদকসেবী-ব্যবসায়ীদের তালিকা ইত্যাদি হালনাগাদ রাখতে হবে। পুলিশ সম্পর্কে মানুষের বদ্ধমূল ধারণাকে বদলে দিতে হবে। তিনি আরো বলেন, স্বচ্ছ পুলিশিং করে, নিজে পরিশুদ্ধ থেকে মানুষের মন থেকে পুলিশভীতি দূর করে দিত হবে। অপরাধ করে কেউই পার পাবে না।

পুলিশের উদ্দেশে বলেন, মানুষের সাথে মিশতে হবে। নিজেকে বদলে দিতে হবে। মানুষের মধ্যে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। তবেই পুলিশ সম্পর্কে মানুষের ধারণা ভালো হবে।

বিট পুলিশিং শক্তিশালী হলে চুরি-ডাকাতি-ছিনতাই হ্রাস পাবে। সর্বপরি, মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে- এভাবেই আধুনিক বিশ্বের মতো আমাদের দেশে বিট পুলিশিং স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

অনুষ্ঠানে বিভাগের জেলাসমূহের পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে: বরিশাল রেঞ্জ ডিআইজি

প্রকাশের সময় : 10:28:34 pm, Saturday, 14 November 2020