সংবাদ শিরোনাম:

পুত্রবধূকে পিটিয়ে আহত করলেন শাশুড়ি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:23:22 pm, Wednesday, 24 February 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পুত্রবধূকে পিটিয়ে আহত করেছেন শাশুড়ি। হামলায় আহত ওই গৃহবধূ লাকী আক্তারকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর সঙ্গে ৬ মাসের দুধের শিশু থাকায় বিপাকে পড়েছেন স্বামী অটোচালক মাহবুবুর রহমান। শিশু সন্তানকে কোলে নিয়েই তিনি বিচার চেয়ে ঘুরছেন দ্বারে দ্বারে। মঙ্গলবার রাতে উপজেলার সাহতা ইউপির কদমদেওলী গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার বিকেলে নেত্রকোনার অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) মোরশেদা খাতুন জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বারহাট্টা উপজেলার সাহতা ইউপি চেয়ারম্যান পল্টন সরকারের মোবাইলে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাকী আক্তার ও তার স্বামী অটো চালক মাহবুবুর রহমান জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। এরপর তারা পরিবারের জন্য একটি ঘরও করে দিয়েছেন। মা হেনা আক্তার ও বোন লিপি আক্তার, ভাই জুয়েলসহ তাদেরকে মারধর করে বাড়ি ছেড়ে দেয়ার জন্য। যতক্ষণ তারা টাকা দেন ততক্ষণ তারা ভালো থাকেন। এভাবে প্রায় সময়ই মারধর করেন।

মাহবুবুর রহমান জানান, তার পরিবারের সদস্যরা এলাকায় অন্যান্য মানুষদেরকেও এভাবে হয়রানি করে এবং নিজেরা মারমারি করে থানায় গিয়ে সাজিয়ে মামলা দেয়। মা, ভাই ও বোনের অত্যাচার থেকে রেহাই চান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

পুত্রবধূকে পিটিয়ে আহত করলেন শাশুড়ি

প্রকাশের সময় : 08:23:22 pm, Wednesday, 24 February 2021