পুত্রবধূকে অবৈধ সম্পর্কের প্রস্তাব, শ্বশুরের কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুত্রবধূকে অবৈধ সম্পর্কের প্রস্তাব, শ্বশুরের কারাদণ্ড

পুত্রবধূকে অবৈধ সম্পর্কের প্রস্তাব, শ্বশুরের কারাদণ্ড




অনলাইন ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলার উত্তর জয়কামতা গ্রামে পুত্রবধূকে যৌন হয়রানীর অপরাধে মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার বিকেলে দণ্ডপ্রাপ্ত শ্বশুর মনির হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, নবগঠিত কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের মো. মনির হোসেন (৫০) তার পুত্র সাইফুল ইসলামের স্ত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানী করে আসছে। সে ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও মনির হোসেন তার পুত্রবধূকে অবৈধ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়ে যৌন হয়রানী করেন।

বিষয়টি নিয়ে বুধবার দুপুরে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করা হলে পুলিশ মনির হোসেনকে আটক করে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক কেএম ইয়াসির আরাফাতের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে আটক মনির হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।বিষয়টি নিশ্চিত করে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত শ্বশুর মনির হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD