বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পুকুর পাড়ের বৈদ্যুতিক খুঁটির টানা তার নিয়ে টানাটানি করার প্রাণ গেল দুই ভাইয়ের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:31:54 am, Wednesday, 6 May 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার চান্দিনায় পুকুর পাড়ের বৈদ্যুতিক খুঁটির টানা তার নিয়ে টানাটানি করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনার বাতাবাড়িয়া গ্রামের আবদুল আউয়ালের ছেলে আবু হানিফ (২২) ও আবদুল মবিনের ছেলে ইউনুছ মিয়া (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার মৎস্য ব্যবসায়ী আবদুল হালিম এস্কেভেটর দিয়ে ওই স্থানে মৎস্য প্রজেক্ট করেন। ওই মৎস্য প্রজেক্টের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির টানা তার ছিল। এস্কেভেটর দিয়ে মাটি কাটার ফলে টানা তারের লকসহ কাঠের টুকরো উঠে যায়।

প্রত্যক্ষদর্শী অলিউল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে আবু হানিফ ও ইউনুছ মিয়া পুকুরে গোসল করার সময় পানিতে ভেসে থাকা বৈদ্যুতিক খুঁটির টানা তারের সঙ্গে থাকা কাঠের টুকরো নিয়ে টানাটানি শুরু করে। একপর্যায়ে ওই টানা তারটি মেইন তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটে।

পার্শ্ববর্তী বাড়ির লোকজন দেখে তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রোমানা আক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম (টেকনিক্যাল) ইউনুছ আলী বলেন, আমরা লাইন নির্মাণ করার সময় ওই টানা তার দিয়েছি। কেউ যদি সেটা উঠিয়ে ফেলে আর সেটা যদি আমাদের কেউ না জানায় তাহলে আমাদের কী করার আছে।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, বিষয়টি আমরা শুনেছি। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুকুর পাড়ের বৈদ্যুতিক খুঁটির টানা তার নিয়ে টানাটানি করার প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশের সময় : 02:31:54 am, Wednesday, 6 May 2020