পিরোজপুরে ১৭ লাখ টাকা ছিনতাই চক্রের মূলহোতা গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ১৭ লাখ টাকা ছিনতাই চক্রের মূলহোতা গ্রেফতার

পিরোজপুরে ১৭ লাখ টাকা ছিনতাই চক্রের মূলহোতা গ্রেফতার

পিরোজপুরে ১৭ লাখ টাকা ছিনতাই চক্রের মূলহোতা গ্রেফতার




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে ১৭ লাখ টাকা ছিনতাই চক্রের মূলহোতা কাওসার হোসেন ওরফে আব্দুল হামিদ মোড়লকে (৬৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার কাওসার হোসেন ওরফে আব্দুল হামিদ মোড়ল খুলনা জেলার আড়ংঘাটা থানার আড়ংঘাটা গ্রামের মৃত আব্দুল রহিম ডাক্তারের ছেলে।

 

 

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম জানান, বুধবার (১৯ মে) রাত ১২টার দিকে তাকে খুলনার আড়ংঘাটা থেকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ৪ এপ্রিল দুপুর ১টার দিকে পৌর শহরের পূর্ব শিকারপুর মুসলিম পাড়া থেকে ওই টাকা ছিনতাই হয়। টাকার মালিক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ছোট কুমারখালী গ্রামের সহিদ হোসেনের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে চারজনের একটি দল।

 

 

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই ছিনতাইয়ের সত্যতা পান ও আসামিদের শনাক্ত করেন।

 

 

মামলা সূত্রে ও ডিবি পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায়, ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্র ওই টাকার মালিক শহিদুল ইসলামের বাড়ির পাকা ভবনের ছাদে একটি বেসরকারি টেলিযোগাযোগ কোম্পানির টাওয়ার বাসানোর জন্য চুক্তি করেন ওই ছিনতাইকারীরা। সে অনুযায়ী বাড়ি মালিক তার বাড়ির দোতালার ভবন তৈরির জন্য ওই দিন দুপুরে ১৭ লাখ টাকা পিরোজপুরের একটি ব্যাংক থেকে তোলেন। ওই টাকা নিয়ে যাওয়ার কালে ছিনতাইকারী চক্রটি পূর্ব পরিকল্পিতভাবে ওই টাকা ছিনতাই করে নেয়।

 

 

জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, শহরে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনতে পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ওই ক্যামেরার মাধ্যমে ছিনতাইকারীরা শনাক্ত হয়। সে অনুয়ায়ী অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD