সংবাদ শিরোনাম:

পিরোজপুরে শিশু ধর্ষণের ঘটনায় কিশোর গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:50:20 pm, Monday, 9 August 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ১৪ বছরে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ আগস্ট) শিশুটির নানা বাদী হয়ে অভিযুক্ত কিশোরকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, শিশুটি মায়ের সাথে উপজেলার ভেচকি গ্রামের নানার বাড়িতে বসবাস করে আসছিল। গত ৫আগস্ট দুপুরে বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইল চার্জে দিয়ে শিশুটিকে সেখানে রেখে মা তার জন্য মুড়ি আনতে যান। এ সময় অভিযুক্ত কিশোর গোডাউনে ঢুকে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনা জানাজানি হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিকভাবে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে শিশু ধর্ষণের ঘটনায় কিশোর গ্রেফতার

প্রকাশের সময় : 08:50:20 pm, Monday, 9 August 2021