বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পিরোজপুরে মাদকাসক্ত ছেলের হামলায় হাসপাতালে মা বাবা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:31:09 pm, Sunday, 28 March 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে বীর মুক্তিযোদ্ধা বাবা ও মাকে মারধরের অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। রোববার বিকেলে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন- হামলাকারী আরিফুর রহমান রনির বাবা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং মা ইউপি সদস্য লুৎফা বেগম। জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর কাছে টাকা চাইলে না পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ছেলে রনি। আঘাত প্রতিহত করতে গেলে তার মা ইউপি সদস্য লুৎফা বেগমকে ইট ছুড়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

হাবিবুর রহমানের ভাই ইউপি সদস্য মোস্তফা হাওলাদার জানান, টাকা না দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

লুৎফা বেগমের বোন জানান, হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি মাথায় হাত দিয়ে গাছের নিচে পড়ে আছেন তার বোন। মাথা দিয়ে রক্ত পড়ছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারেক আজিজ জানান, আহতদের শরীরে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছি। রনি মাদকাসক্ত হওয়ায় এর আগে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরে আবারো একই পথে ফিরে এসেছে। পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পিরোজপুরে মাদকাসক্ত ছেলের হামলায় হাসপাতালে মা বাবা

প্রকাশের সময় : 10:31:09 pm, Sunday, 28 March 2021