সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও নগদ অর্থ লুট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:46:53 pm, Wednesday, 14 April 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীর উওম কর্মকার চানু নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও নগদ অর্থ লুটে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তুষখালী ইউনিয়ন বাজার থেকে আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর বাম পায়ে গুলি করে নগদ ৩৫ হাজার টাকা ও আনুমানিক ৪-৫ ভরি স্বর্ণ লুটে নেয়।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুষখালী ইউনিয়ন বাজারের উত্তম জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী উত্তম কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল নিয়ে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হন। গুলিতে তার বাম পায়ের হাড় ফেটে যায়। এসময় তার কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

স্থানীয়রা ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঠবাড়িয়া স্বর্ণ শিল্প সমিতির সভাপতি রতন কর্মকার ও সাধারণ সম্পাদক তপন কর্মকার এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জান বলেন, রাতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে অগ্রগতি হচ্ছে। দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও নগদ অর্থ লুট

প্রকাশের সময় : 12:46:53 pm, Wednesday, 14 April 2021