সংবাদ শিরোনাম:

পিরোজপুরে প্রতিবন্ধী যুবককে গলাকেটে হত্যাচেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:52:04 pm, Thursday, 22 October 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বশির মুন্সী (৩৮) নামের মানসিক প্রতিবন্ধী এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারীকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে।

পুলিশের ধারণা, জমি জমা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে গলা কাটা হয়েছে।

আহত ওই যুবক ওই গ্রামের মৃত সালাম মুন্সির পুত্র। তিনি ওই গ্রামের একটি বাড়িতে একা একা বসবাস করতেন।

মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। ওই রাতে বাড়ির পাশে থাকা চাচাতো ভাই জামালের স্ত্রী তার চিৎকারের শব্দ পেয়ে ঘরে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান। তিনি জানান, তার গলার এক তৃতীয়াংশ কাটা হয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে প্রতিবন্ধী যুবককে গলাকেটে হত্যাচেষ্টা

প্রকাশের সময় : 02:52:04 pm, Thursday, 22 October 2020