পিরোজপুরে পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




পিরোজপুরে পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার

পিরোজপুরে পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার




পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর সেপটি ট্যাংকের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের স্থানীয় ভোরা দাখিল মাদ্রাসার সেপটি ট্যাংক থেকে আয়শা আক্তার নামের ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

আয়শা আক্তার (২৮)  সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের মৃত শাহজাহান শেখের কন্যা। আয়শা বিবাহিত হলেও বর্তমানে স্বামী পরিত্যক্তা।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, স্থানীয়রা ভোরা দাখিল মাদ্রাসার ট্যাংক থেকে পঁচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা পরে লাশ গুম করার উদ্দেশে মাদ্রাসার সেফটি ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছে। আয়শা শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল।

এদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তালতলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের মালিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তালতলা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। লাশটির মুখে কসটেপ পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD