সংবাদ শিরোনাম:

পিরোজপুরে দ্বীখন্ডিত সড়ক মেরামত না হওয়ায় জনদূর্ভোগ চরমে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:11:59 pm, Friday, 1 October 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা থেকে মিরুখালী যাওয়ার পথের মাঝখান দিয়ে দ্বীখন্ডিত হওয়া সড়কটি এখনও মেরামত না হওয়ায় আশপাশের ৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে গত দুই সপ্তাহ ধরে যানবাহন চলাচল বিচ্ছিন্ন রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জোয়ারের পানির চাপে রাস্তাটির বাদুরা বাজার থেকে মিরুখালী বাজার পর্যন্ত অংশে রাস্তার নিচ দিয়ে ৫/৬টি চালার সৃষ্টি হয়। এসব চালা দিয়ে পানি চলাচল করতে দুই স্থানে রাস্তা ভেঙে গিয়ে খালে পরিনত হয়েছে। অন্য চালা গুলোও যে কোন সময় ভেঙে যাওয়ার আশংকা রয়েছে। রাস্তা ভেঙ্গে যাওয়ায় রাস্তা সংলগ্ন ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। রাস্তাটির ভাঙা স্থানে সুপারি গাছ ও লোহার ভীম দিয়ে ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী ও চালিতাবুনিয়া এলাকার ১০ হাজার মানুষ পারপার হচ্ছেন।

ইজিবাইক চালক রোহান হাওলাদার জানান, রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ থাকায় গত ১৩/১৫ দিন ধরে ইজিবাইক চালাতে সমস্যা হচ্ছে। এতে আয়-উপার্জন বন্ধ হয়ে আমার মতো অনেক ড্রাইভার পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। রোহান দ্রুত রাস্তাটির মেরামতের দাবী জানান।

উত্তর মিরুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম ও বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন করোনার ছুটির পর বিদ্যালয় খুললেও রাস্তা ভেঙে যাওয়ায় শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছেনা।

স্থানীয় গ্রাম পুলিশ শাহ আলম জানান,ভাঙ্গন পার্শ্ববর্তী লোকজন নিজেদের উদ্যোগে ভাঙা স্থানে সুপারি গাছ ও লোহার ভীম দিয়ে লোকজন চলাচলের উপযোগী করে দিয়েছে। যা দিয়ে ছোট ছোট বাচ্চাদের চলাচল ঝুঁকিপূর্ণ।

বেগম শেখ ফজিলাতুন্নেসা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে রাস্তাটি কয়েক জায়গা থেকে ভেঙে খালে পরিণত হয়। এ সমস্যার একটি স্থায়ী সমাধান প্রয়োজন।

মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ খান বলেন, চলতি বছরেই রাস্তাটি কয়েকবার ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়। আমি একবার ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছি। এবার খালে পরিণত হয়েছে। স্থায়ী সমাধানের জন্য ভেঙে যাওয়া স্থানে কালভার্ট নির্মাণ করতে হবে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আলি আকবরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রাস্তার ভাঙা অংশের মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতি দ্রুত সম্পন্ন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে দ্বীখন্ডিত সড়ক মেরামত না হওয়ায় জনদূর্ভোগ চরমে

প্রকাশের সময় : 10:11:59 pm, Friday, 1 October 2021