বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পিরোজপুরে এক রাতে ৪ গরু চুরি, নিঃস্ব চা দোকানি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:35:38 pm, Friday, 17 December 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সদর উপজেলার মধ্য নামাজপুর এলাকার চা বিক্রেতা মো. কবির হোসেনের গোয়ালঘর থেকে থেকে চারটি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটে এ ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুগুলোর মালিক কবির হোসেনের ছোট চায়ের দোকানের আয় দিয়ে পরিবার চলে। এর পাশাপাশি বাড়তি আয়ের আশায় চারটি গরু পালন করতেন তিনি। গরুগুলোর বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। হঠাৎ করেই গরুগুলো চুরি হওয়ায় তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন।

কবির হোসেনের স্ত্রী নাজমুন্নাহার বলেন, অনেক পরিশ্রম করে সব পুঁজি ব্যয় করে এই চারটি গরু বড় করেছি। আমাদের সব শেষ।

গরুগুলোর মালিক কবির হোসেনের ছেলে-মেয়েরা বলেন, আমরা খুব গরিব। আমরা তিন বোন এক ভাই। আমরা পড়াশোনাও করি। আমার বাবার এই আয়ের উৎস গরুগুলো হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

চুরির বিষয়টি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে কবিরের চারটি গরু শিকল কেটে কে বা কারা নিয়ে গেছে। আমরা তদন্ত করছি।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, থানায় লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পিরোজপুরে এক রাতে ৪ গরু চুরি, নিঃস্ব চা দোকানি

প্রকাশের সময় : 10:35:38 pm, Friday, 17 December 2021