পিরোজপুরের ভান্ডারিয়ায় তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের ভান্ডারিয়ায় তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা




ভান্ডারিয়া প্রতিনিধি॥  পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৮। চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার নামে প্রতারনা করা তিন ব্যক্তিকে আটক করে তারা।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান থেকে আটক হওয়া তিনজনকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার ভান্ডারিয়া পৌরসভা এলাকায় পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা দেয়া প্রতিষ্ঠান তিনটির মধ্যে ফাতেমা ক্লিনিক এন্ড নার্সিং হোমের ম্যানেজার অপূর্ব কুমার হালাদারকে ৩ হাজার টাকা, লাইফ কেয়ার হাসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের মালিক বিশ^জিৎ মৃধাকে এক হাজার টাকা এবং মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মো. জহিরুল ইসলাম মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, ‘জরিমানা করা তিনটি প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালণা করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. বেল্লাল হোসনের সমন্বয়ে র‌্যাব অভিযান পরিচালনা করে।

এসময় ওই তিনটি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে তিন জনকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি ব্যবহার অনুপযোগী চিকিৎসার সরঞ্জামাদি এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। যা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংশ করা হয়েছে।

ভয়েস অব বরিশাল/ আমিনুল ইসলাম

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD