বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পিরোজপুরের কাউখালীতে ভাইকে কুপিয়ে বোনকে তুলে নিয়ে গণধর্ষণ!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:26:55 pm, Saturday, 23 May 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

প্রতিকী ছবি

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে এক যুবককে কুপিয়ে আহত করে তার বোনকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। গতকাল ২২ মে, শুক্রবার রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা তরুণী ও তার আহত ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা পেশায় মৎস্য শিকারী বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য নূরে আলমের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউপির ৮নং জোলাগাতি ওয়ার্ডের সদস্য মামুন হোসেন। হামলায় আহত যুবক জানান, রাতে ওই গ্রামের শিকদার বাড়ির কাছে আসলে তার বোনকে তুলে নিতে যায় স্থানীয় ৬-৭ জন যুবক। তাদের বাধা দিলে জামাল বয়াতি (২৮), জিয়াদুল শিকদার (২৫), আবু বক্কর ছিদ্দিকী (২৪), মিজান শিকদার (২৬), ইব্রাহিম মৃধা (২৩) তাদের কুপিয়ে ও মারধোর করে তার বোনকে তুলে নিয়ে যায়।

পরে কামাল গাজী (৩৫) ও আকব্বর আলী হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২৫) ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তার ভাই।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিকদার বাড়ির কাছের একটি ব্রিজে নিয়ে আসেন। সেখান থেকে রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞান অবস্থায় ওই তরুণী ও তার ভাইকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত বিশ্বাস জানান, ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করার কিছু পর তার জ্ঞান ফেরে।

তার ভাইয়ের ডান হাঁটু, ও বাম হাতের কনুই থেতলানো এবং মাথার উপরে ডান পাশে কাটা চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে এখানো কোনো মামলা দায়ের হয়নি উল্লেখ করে কাউখালী থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করিম রাজিব বলেন, ‘রাত ২টার দিকে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় শীর্ষ সন্ত্রাসী কামাল গাজীর থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পিরোজপুরের কাউখালীতে ভাইকে কুপিয়ে বোনকে তুলে নিয়ে গণধর্ষণ!

প্রকাশের সময় : 06:26:55 pm, Saturday, 23 May 2020