সংবাদ শিরোনাম:

পিআরসি স্কুলে এয়ারপোর্ট থানা পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:37:34 pm, Thursday, 11 July 2019
  • 23 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালে দিন দিন বাড়ছে অপরাধ প্রবনতা। শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত ঘটছে ইভটিজিং ও ধর্ষণের মত ঘটনা। বাড়ছে ছিনতাই ও চুরি। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, ঘুমের বড়ি, মদ ও বিভিন্ন নেশা জাতীয় ইনজেকশন পাওয়া যাচ্ছে সর্বত্রই। বরিশালে স্কুল, কলেজ ও মহিলা মাদ্রাসার আশপাশ এলাকায় বখাটে তরুন, কিশোর আর যুবকদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে রয়েছেন দুঃশ্চিন্তা ও অজানা আতংকে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) এর নির্দেশনায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কর্মসূচি চালু করেছেন বিএমপি’র চার থানা পুলিশ। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া পিআরসি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়।

উক্ত বিষয় সমূহের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক ও দিক নির্দেশনামূলক উত্তর দেন তিনি। উক্ত প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, এসআই এনামুল, এএসআই মিজান ও এএসআই জব্বার। প্রশিক্ষণে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিআরসি স্কুলে এয়ারপোর্ট থানা পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশের সময় : 10:37:34 pm, Thursday, 11 July 2019