পার্বত্য শান্তি চুক্তি সারাদেশের জন্য গর্বের বিষয়: ববি উপাচার্য Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পার্বত্য শান্তি চুক্তি সারাদেশের জন্য গর্বের বিষয়: ববি উপাচার্য

পার্বত্য শান্তি চুক্তি সারাদেশের জন্য গর্বের বিষয়: ববি উপাচার্য

পার্বত্য শান্তি চুক্তি সারাদেশের জন্য গর্বের বিষয়: ববি উপাচার্য




নিজস্ব প্রতিবেদক॥ পার্বত্য শান্তি চুক্তি শুধু বরিশালবাসীর গর্বের বিষয় নয়, সারাদেশের জন্য গর্বের বিষয়। দেশের ইতিহাসে প্রথম কোন তৃতীয় পক্ষ ছাড়া একটি দ্বি-পাক্ষিক চুক্তি এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এই চুক্তি সম্পন্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসিকতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

 

সেরনিয়াবাত পরিবারের এ অবদান সারাদেশ শ্রদ্ধাভরে স্মরন করবে। পার্বত্য শান্তি চুক্তির ২৩তম বছর পালন উপলক্ষে জেলা ও মহানগর আ’লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন তিনি।

 

নগরীর সোহেল চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি তার বক্তব্যে দিনটি পালনে আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর ।

 

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসসহ নেতৃবৃন্দ। এর আগে দিনটি পালনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নানা কর্মসুচী পালন করা হয়। দিনটি পালনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ও দক্ষিন বাংলার কৃষককুলের নয়নমনি শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে প্রথমে পুস্পস্তবক অর্পন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পার্বত্য শান্তি চুক্তির ২৩তম প্রতিষ্ঠা বার্ষির্কীর সফলতা কামনা করে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD