পারিবারিক কলহের জের ধরে দেবরের দেয়া আগুনে হাসপাতালে গৃহবধূ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পারিবারিক কলহের জের ধরে দেবরের দেয়া আগুনে হাসপাতালে গৃহবধূ

পারিবারিক কলহের জের ধরে দেবরের দেয়া আগুনে হাসপাতালে গৃহবধূ

পারিবারিক কলহের জের ধরে দেবরের দেয়া আগুনে হাসপাতালে গৃহবধূ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পারিবারিক কলহের জের ধরে ভাইয়ের ঘরে আগুন দিয়েছেন শামীম নামের এক যুবক। এতে তার ভাবি ইসমত আরা দগ্ধ হয়েছেন। পুড়ে মারা গেছে ঘরে থাকা তিনটি ছাগল।

 

 

শুক্রবার (১২ মার্চ) রাতে পাবনার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শামীম এর আগে তার বাবা নবীর উদ্দিন খাঁনকে মেরে হাত ভেঙে দিয়েছিলেন। দগ্ধ ইসমত আরা ওই গ্রামের শাহীনের স্ত্রী।

 

 

হাসপাতালে চিকিৎসাধীন ইসমত আরা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত আটটার দিকে শামীম তাদের ঘরে আগুন দেন। এ সময় তিনি ঘরের বাইরে ছিলেন। তার দুই বছরের শিশু ছেলে ঘরে ঘুমাচ্ছিল। আগুন দেখে তিনি চিৎকার করে তার ছেলেকে ঘর থেকে বের করতে যান।এ সময় ছেলেকে বাঁচাতে পারলেও তার কাপড়ে আগুন লেগে যায়। এতে তার হাত, মুখ, ঘাড় আগুনে দগ্ধ হয়।

 

 

ইসমত আরা আরও জানান, এই আগুনে তার পোষা তিনটি ছাগল পুড়ে মারা গেছে। অভিযুক্ত শামীমের বাবা নবীর উদ্দিন খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শামীম তার অবাধ্য ছেলে। কিছুদিন আগে শামীর ও তার তাকে মেরে হাত ভেঙে দিয়েছিল। বখে যাওয়া ছেলে শামীমের বিচার দাবি করেন এই বৃদ্ধ।

 

 

এ ঘটনায় ইসমত আরার স্বামী শাহিন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ আহমেদ সিদ্দিকুল ইসলাম বলেন, শনিবার (১৩ মার্চ) ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD