পাথরঘাটায় স্বামীর দেওয়া আগুনে শাজেনূরের অবস্থা সঙ্কটাপন্ন, নেওয়া হতে পারে ঢাকায়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:06:40 pm, Thursday, 13 June 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।  বরগুনার পাথরঘাটা উপজেলায় স্বামীর দেওয়া আগুনে গুরুতর আহত শাজেনূর বেগমকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হতে পারে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন ইউনিটে আরো কিছু সময় রাখতে চাচ্ছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৩ জুন) শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, শাজেনূরের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে ঢাকায় পাঠানো খুবই জরুরি।

বার্ন ইউনিটের দায়িত্বরত ব্রাদার লিংকন দত্ত বলেন, আগুনে শাজেনূরের ৪৫ শতাংশ পোড়া রয়েছে। চিকিৎসকরা রয়েছেন তার সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। এদিকে চিকিৎসকদের পরামর্শে রোগীকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোগীর সঙ্গে আসা স্বজনরা।

দগ্ধ শাজেনূরের চাচাতো ভাই ইব্রাহিম বলেন,বেল্লাল হোসেনের সঙ্গে প্রায় দেড় বছর আগে শাজেনূরের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় পর্যায় একাধিকবার সালিশ বৈঠক হয়।

সালিশে বেল্লাল হোসেন মা-মেয়েকে আগুনে পুড়ে মারার হুমকিও দিয়েছিলেন।অগ্নিদগ্ধ শাজেনূর বেগম স্বজনরা জানায়, বেল্লাল হোসেন আমার বাবকে মারধর করে এবং এরপর তাকে তালাক দেওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে পেট্রোল দিয়ে ঘরে আগুন দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে কারিমা মারা যান এবং আর শাজেনূর শরীর পুড়ে যায়।

বরগুনার পাথরঘাটা উপজেলায় সৎ মেয়ে ও স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পোড়ানোর কয়েকঘণ্টা পর অভিযুক্ত বেলাল হোসেন (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের খালের পাশে একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে বুধবার (১২ জুন) দিনগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের রুহিতা গ্রামে বসতঘরে বেলাল হোসেন তার স্ত্রী ও সৎমেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।এতে আগুনে পুড়ে সৎমেয়ে কারিনা আক্তারের (১০) মৃত্যু হয়। দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে ভর্তি করা হয়েছে স্ত্রী শাজেনূর বেগমকে (৩০)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

পাথরঘাটায় স্বামীর দেওয়া আগুনে শাজেনূরের অবস্থা সঙ্কটাপন্ন, নেওয়া হতে পারে ঢাকায়

প্রকাশের সময় : 07:06:40 pm, Thursday, 13 June 2019