পাথরঘাটায় সুপারি চোরের ঘুষিতে শিক্ষকের তিন দাতঁ গেল পড়ে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাথরঘাটায় সুপারি চোরের ঘুষিতে শিক্ষকের তিন দাতঁ গেল পড়ে

পাথরঘাটায় সুপারি চোরের ঘুষিতে শিক্ষকের তিন দাতঁ গেল পড়ে




নিজস্ব প্রতিনিধি॥  বরগুনার পাথরঘাটায় সুপারি চোর দুলাল প্যাদার ঘুষিতে ৩টি দাঁত পড়ে গেছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা শিক্ষক মো. আলমগীর হোসেন। বৃহস্পতিবার ভুক্তভোগীর স্ত্রী পারভীন বেগম এ বিষয়ে প্রেস ক্লাবে লিখিত অভিযোগ করেছেন। আলমগীর হোসেন কাঁঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের আবুল হোসেন মাস্টারের ছেলে ও তালুকের চরদুয়ানী নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। অভিযুক্ত দুলাল একই গ্রামের মৃত হাচন প্যাদার ছেলে। লিখিত অভিযোগে স্ত্রী পারভীন বেগম বলেন, গত রোববার স্থানীয় দুলাল প্যাদা আমার বাড়ির সুপারি চুরি করায় তার বিরুদ্ধে স্বামী আলমগীর হোসেন ইউপি সদস্য শাহ জালালের কাছে অভিযোগ করে বাড়ি ফিরছিলেন।

এ সময় দুলাল আমার স্বামীকে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘুষি মেরে তার সামনের ৩টি দাঁত ফেলে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চোর দুলালও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। পরে আবার তার মাথায় নিজেই আঘাত করে হাসপাতালে ভর্তি হন। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতিমা রিমু জানান, দুলাল প্যাদাকে ভর্তি করে চিকিৎসা দেয়ার মতো কোনো ইনজুরি হয়নি। পরবর্তীকালে বিভিন্ন মাধ্যম থেকে অনুরোধ করায় তাকে ভর্তি নেয়া হয়, তবে তার তেমন কোনো গুরুতর সমস্যা নেই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহ জালাল মারধরের ঘটনার কথা স্বীকার করে জানান, দুলাল প্যাদা আলমগীরকে ঘুষি মেরে সামনের ৩টি দাঁত ফেলে দিয়েছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD