সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল চালকের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:07:33 pm, Thursday, 28 January 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক আবু বকর নিহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু বকর পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের রূপধন গ্রামের আলকাছ মিয়ার ছেলে। চালক আবু বকরের সহকারী মো. নাঈম জানান, পাথরঘাটা উপজেলার কাকচিড়া থেকে ট্রাকে রডবোঝাই করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম আইডিয়াল মাদরাসা সংলগ্ন একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আবু বকরের মৃত্যু হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে চালক আবু বকরের মৃত্যু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল চালকের

প্রকাশের সময় : 09:07:33 pm, Thursday, 28 January 2021