পাথরঘাটায় ব্রেকহীন ব্যাটারিচালিত অটোরিকশা খাদে,স্কুলছাত্র নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাথরঘাটায় ব্রেকহীন ব্যাটারিচালিত অটোরিকশা খাদে,স্কুলছাত্র নিহত

পাথরঘাটায় ব্রেকহীন ব্যাটারিচালিত অটোরিকশা খাদে,স্কুলছাত্র নিহত




বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হৃদয় (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত হৃদয়ের বাবার নাম হাফিজুর রহমান। সে মাদারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় মোয়াজ্জেম হোসেন বলেন, হৃদয় ও তার বড় বোন কাকচিড়া বাজার থেকে অটোরিকশায় করে বাড়িতে যাচ্ছিল। এসময় স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বাড়ির পশ্চিম দিকের রাস্তায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় নিহতের বড় বোন। তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইদুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD