বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় বরফ কলে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:20:11 pm, Friday, 22 January 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় মোল্লা আইস ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহজাহান হোসেন সম্রাট নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক শ্রমিক। এদিকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্কিত ও অসুস্থ হচ্ছে মানুষ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ কলে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট পিরোজপু্রের বাদুরা গ্রামের জলিল মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পৌর শহরের মোল্লা আইস ফ্যাক্টরিতে বরফ তৈরির কাজ চলার সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ফ্যাক্টরির ভেতরে থাকা বরফকল মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট। এ ঘটনায় আশপাশে থাকা শিশুসহ প্রায় শতাধিক আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা-২ আসনের এমপি শওকত হাসানুর রহমান রিমন, পাথরঘাটার ইউএনও সাবরিনা সুলতানা, থানার ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল ফাতাহ বলেন, একজন নিহত হয়েছেন ও আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকটের কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

পাথরঘাটা ফায়ার সর্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের কারণে কাছে যেতে পারিনি। এতে আমাদের দুইজন সহকর্মীও আহত হয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পাথরঘাটায় বরফ কলে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

প্রকাশের সময় : 08:20:11 pm, Friday, 22 January 2021