বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পাথরঘাটার জেলে তালিকায় প্রবাসে থাকা ব্যক্তির নাম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:59:35 pm, Sunday, 10 May 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় জেলের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা ব্যক্তির নামও জেলের তালিকায় রয়েছে। জেলেদের চাল বিতরণে অনিয়মের ঘটনায় ৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।

জানা গেছে, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ১৯০১ জন তালিকাভুক্ত জেলে। তার মধ্যে ৬নং ওয়ার্ডের ৮০ জনের নামের অনুকূলে জেলে চাল বরাদ্দ দেয়া হয়। এ চাল বিতরণে স্থানীয় ইউপি সদস্য শাহজালালের বিরুদ্ধে ৮০ কেজি চালের বিপরীতে ৫০ থেকে ৬০ কেজি দেয়ার অভিযোগ করেছে একাধিক ভুক্তভোগী জেলে।

দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকেন এবং বিদেশে থাকেন এমন ব্যক্তিদের নামে বরাদ্দ চাল অন্যরা নেয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে এলাকার একাধিক ভুক্তভোগীর স্বাক্ষরিত পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ করেন। ভুক্তভোগী জেলে শহিদ বেপারী, সজল ঢালী ও মহিবুল্লাহ বলেন, ২ মাসের ৮০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ৫০ থেকে ৬০ কেজি চাল দেয়।

ট্যাগ অফিসার এবিএম জাহিদ হোসেন বলেন, সঠিকভাবেই চাল বিতরণ করা হয়েছে। তবে ইউপি মেম্বার শাহজালালের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ৪ জনের চাল জব্দ করে বিতরণ স্থগিত করেছেন ইউএনও স্যার। উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ৪ জনের নাম অন্য তালিকায় থাকায় চাল জব্দ করা হয়েছে। তবে চাল কম দেয়ার কোনো সুযোগ নেই এবং কম দেয়া হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শাহজালাল বলেন, আমার প্রতিদ্বন্দ্বী মিথ্যা অভিযোগ দিয়েছে। তবে ৪ জনের নাম নিয়ে আপত্তি থাকায় তাদের চাল ইউএনও’র নির্দেশনা মোতাবেক স্থগিত রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পাথরঘাটার জেলে তালিকায় প্রবাসে থাকা ব্যক্তির নাম

প্রকাশের সময় : 02:59:35 pm, Sunday, 10 May 2020