বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:17:57 pm, Thursday, 14 March 2024
  • 3 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা এগারোটার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নতুন বাজার (স্টিল ব্রিজের সংলগ্ন) এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।

এর আগে গত বুধবার অগ্নিকাণ্ড ঘটনার পর পর-ই ঘটনাস্থলে ছুটে যান বরগুনা দুই আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি। তাৎক্ষণিক অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি ।

জানাযায়, গত বুধবার সকল সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগে সব পুরে শেষ হয়ে যায়। এ ঘটনায় ১৭ টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি ৫০ লাক্ষ ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ জন দোকান মালিককে ৬ হাজার ও ৯ জন ভাড়াটিয়াকে ৫ হাজার টাকা করে মোট ২১ জনকে ১ লক্ষ ১৭ হাজার টাকা এবং খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়ার আনোয়ার হোসেন আকন প্রমুখ।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যাতে করে আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারেন; সে লক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে দোকান মালিকদের টিন দেয়ার ব্যবস্থা করা হবে এবং গৃহনির্মাণ বাবদ কিছু অর্থ প্রদান করার চেষ্টা করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : 04:17:57 pm, Thursday, 14 March 2024