পাঠ্যবইয়ে পরিবর্তন: শেখ মুজিবের ভাষণ প্রত্যাহার, জুলাই আন্দােলন যুক্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাঠ্যবইয়ে পরিবর্তন: শেখ মুজিবের ভাষণ প্রত্যাহার, জুলাই আন্দােলন যুক্ত

পাঠ্যবইয়ে পরিবর্তন: শেখ মুজিবের ভাষণ প্রত্যাহার, জুলাই আন্দােলন যুক্ত




ডেস্ক রিপোর্ট ॥ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবই থেকেও বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ২০২৫ সাল পর্যন্ত এই বইয়ে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে গদ্যাংশ হিসেবে ভাষণটি অন্তর্ভুক্ত ছিল।

নতুন সংশোধিত পাঠ্যবইয়ে ১২টি গদ্যের পরিবর্তে এবার ১১টি গদ্য রাখা হয়েছে। এর মধ্যে আর স্থান পায়নি ৭ মার্চের ভাষণ। একই ধরনের পরিবর্তন দেখা গেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির একাধিক পাঠ্যবইয়েও।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পাঠ্যবইয়ে বিষয়বস্তু পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। সেই প্রক্রিয়ায় শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত কিছু বিষয় পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়।

এদিকে নতুন পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই আন্দোলনভিত্তিক পাঠ, যা সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরবে বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের বর্তমান সময়ের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে পরিচিত করতেই এ সংযোজন।

তবে পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ায় ইতিহাস বিকৃতির আশঙ্কা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ গবেষক ও একাংশ শিক্ষাবিদ। তাদের মতে, ৭ মার্চের ভাষণ শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি স্বাধীনতা সংগ্রামের প্রেরণার অন্যতম ভিত্তি।

অন্যদিকে এনসিটিবি বলছে, এটি কোনো ব্যক্তি নয়, বরং পাঠ্যবইয়ের ভারসাম্য রক্ষার অংশ। সংশোধন প্রক্রিয়া এখনো চলমান এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও পরিমার্জন করা হবে।

তথ্যসূত্র: টিবিএস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD