পাচারের পর পুনরায় বাংলাদেশে প্রবেশকালে মেহেন্দীগঞ্জের যুবতী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাচারের পর পুনরায় বাংলাদেশে প্রবেশকালে মেহেন্দীগঞ্জের যুবতী আটক

পাচারের পর পুনরায় বাংলাদেশে প্রবেশকালে মেহেন্দীগঞ্জের যুবতী আটক




অনলাইন ডেস্ক: যশোর জেলার শার্শা উপজেলায় পাচারের পর অবৈধভাবে পুনরায় বাংলাদেশে প্রবেশের সময় মোছা. উম্মে হাবিবা (২০) নামে এক বাংলাদেশি যুবতীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত উম্মে হাবিবা বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চুনারচর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

খুলনার ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সোমবার দুপুর ২টার দিকে দৌলতপুর বিওপির একটি টহলদল যশোরের বেনাপোল সীমান্তে পাসপোর্টে ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় সীমান্তবর্তী এলাকা থেকে উম্মে হাবিবাকে আটক করে।

আটককৃত ওই তরুণীর জবানবান্দি থেকে জানা যায়, সে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভারতীয় নাগরিক জনৈক বাবুর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গত ২৪ জুন বেনাপোল সীমান্ত দিয়ে দালাল চক্রের মাধ্যমে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে।

ভারতে প্রবেশের পর অপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে প্রাইভেট কারে করে নিয়ে একটি বাড়িতে রাখে। পরে ওই বাড়িতে অবস্থানের সময় একটি মহিলার মাধ্যমে জানতে পারে তাকে বিক্রি করা হয়েছে। এমতাবস্থায় ওই তরুণী কোন উপায়ান্তর না দেখে গত ৫ জুলাই ভোরে সেখান থেকে কৌশলে পালিয়ে আসে। পরে সোমবার (৮ জুলাই) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে বিজিবির টহলদল তাকে আটক করে। আটককৃত ওই তরুনীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD