সংবাদ শিরোনাম:

পাওয়ার প্ল্যান্টে আগুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:32:13 pm, Saturday, 18 May 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে অবস্থিত পিডিবির ১০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে ওই পাওয়ার প্ল্যান্টের ১১/১৩২ কেভি (৫০এমভি) স্টেপআপ পাওয়ার ট্রান্সফরমারের ওয়াইফেজে অভ্যন্তরীণ ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

পিডিবির বাঘাবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার জাকির আহমেদ বলেন, হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের পর ক্ষতি এড়াতে সাথে সাথেই পাশের ৭১ মেগা ওয়াটের অপর প্ল্যান্টটি শাটডাউন করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিজস্ব ফায়ার ব্যবস্থাপনা দিয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে শাহজাদপুর, বেড়া, উল্লাপাড়া ও বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সম্মিলিত চেষ্টায় ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও একটি ট্রান্সফরমারের সম্পূর্ণ ও অপরটির আংশিক পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৬ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাশের ৭১ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ করে দেয়া হলেও বিকল্প উপায়ে জাতীয় গ্রিডের মাধ্যমে শাহজাদপুর শহরসহ সমগ্র উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়।তিনি বলেন, ঢাকা হেড অফিসে এ বিষয়ে খবর দেয়া হয়েছে। সেখান থেকে উচ্চ পদস্থ প্রকৌশলীগণ এসে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন।

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫০ লিটার ফোম ব্যবহার করে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপমাত্রা এতো বেশি ছিল যে আমরা কাছেই যেতে পারছিলাম না।এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। ফলে ভেতরে আসলে কি হচ্ছিল তা বাইরে থেকে বোঝা সম্ভব হচ্ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাওয়ার প্ল্যান্টে আগুন

প্রকাশের সময় : 10:32:13 pm, Saturday, 18 May 2019