পাওনা টাকা পেতে মৃত ব্যক্তির মরদেহ আটকে দিলো পাওনাদাররা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাওনা টাকা পেতে মৃত ব্যক্তির মরদেহ আটকে দিলো পাওনাদাররা

পাওনা টাকা পেতে মৃত ব্যক্তির মরদেহ আটকে দিলো পাওনাদাররা

পাওনা টাকা পেতে মৃত ব্যক্তির মরদেহ আটকে দিলো পাওনাদাররা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ছেলের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাবার মরদেহ আটকে দিয়েছেন পাওনাদাররা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে।

 

 

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ইয়ারুল ইসলাম বিদেশে যাওয়ার জন্য চলতি বছরের মার্চ মাসে একই গ্রামের সিরাজের ছেলে সাহাবুলকে ৭ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন।

 

 

করোনার কারণে সাহাবুল ইসলাম ইয়ারুল ইসলামকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন। পরে ইয়ারুল তার প্রদত্ত টাকা ফেরত চান।

 

 

সম্প্রতি ওই টাকার জন্য শাহাবুলের বাবা সিরাজ উদ্দিন পাওনাদার ইয়ারুল ইসলামের নামে তার একটি জমি এগ্রিমেন্ট করে দেন। সম্প্রতি ওই জমি সিরাজ উদ্দিন তার এক নাতির নামে রেজিস্ট্রি করে দেন।

 

 

শুক্রবার দুপুরের দিকে সিরাজ উদ্দিন আকস্মিক মারা যান। আসরের নামাজের পর সিরাজের মরদেহ দাফনের প্রস্তুতি গ্রহণ করার পরপরই ইয়ারুলের নেতৃত্বে তার লোকজন সিরাজের মরদেহ আটকে দেয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD