সংবাদ শিরোনাম:

পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ করল চেয়ারম্যান,বিচারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:59:32 pm, Saturday, 14 August 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে ধর্ষণ মামলায় গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তভোগী পরিবার।

শনিবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে বাইপাইলস্থ আশুলিয়া প্রেস ক্লাবের সামনে আশুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ভোক্তভোগী নারী পাওনা টাকার জন্য বিচার চাইতে গেলে তার দুই সহযোগী আলমগীর ও সিহাব সিকদার তাকে মারপিট করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকিয়ে রাখে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে চেয়ারম্যান শাহাব উদ্দিন। ঘটনায় ভোক্তভোগী ওই নারী আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দেয় আদালত। কিন্তু ওই মামলা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মানববন্ধনে ভোক্তভোগীর পরিবার ছাড়াও স্থানীয় প্রায় অর্ধশত লোক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কলটি রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ করল চেয়ারম্যান,বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : 08:59:32 pm, Saturday, 14 August 2021