পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলো কালাম হাওলাদার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলো কালাম হাওলাদার

পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলো কালাম হাওলাদার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুর সদর উপজেলার ঘটকচরের টুকু মোল্লার বাড়ি থেকে কালাম হাওলাদার (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কালাম সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার সরল হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি ভ্যান ঢেকে লাশ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে ভ্যান চালক অসম্মতি জানালে ঘটনাটি জানাজানি হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করে পুলিশ।

নিহতের বড় ভাই মিজান জানান, বিদেশে নেয়ার কথা বলে ২ লাখ টাকা নিয়েছিল টুকু মোল্লারা। সেই টাকা বারবার তারিখ করেও দেয়নি টুকু মোল্লা। এ নিয়ে কয়েক দফা সালিশও বসে। কোন মিমাংসা না হলে গতরাতে টাকা নিতে ডেকে আনেন। আর টাকা না দিয়ে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর সার্কেল বদরুল আলম মোল্লা জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পেরেছি এটি হত্যা, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানায় নিয়ে যাব। নির্দোষীদের স্বসম্মানে ছেড়ে দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD