সংবাদ শিরোনাম:

পাইকারদের টাকা ছিনতাই, চুরি, রোধে সার্বক্ষণিক পুলিশ কাজ করছে: বরিশাল রেঞ্জ ডিআইজি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:19 pm, Saturday, 17 July 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে পশুর হাটগুলোতে পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। শনিবার বিকেলে জেলার নাজিরপুরে ঐতিহ্যবাহী দীঘিরজান গরুর বাজার পরিদর্শন করে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বলেন, পশুরহাটে করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার পুলিশ, ইজারাদার স্থানীয় প্রশাসনসহ, সবাই মিলে কাজ করে যাচ্ছেন।

মাস্ক, গ্লাবস পড়া এবং নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য বাজারে অনবরত মাইকিং করা হচ্ছে। পাশাপাশি হাটে ডুকতে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যারা গরু কিনতে আসবে তাদের যেন করোনা সংক্রমণ না হয়। পশু হাটে বৃদ্ধ, অসুস্থ এবং শিশুরা যাতে না আসে সেজন্য বিভিন্ন মাধ্যমে অনুৎসাহিত করা হচ্ছে।

নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, দূর দুরান্ত থেকে আসা পাইকারদের টাকা ছিনতাই, চুরি, ডাকাতি ও মলম পার্টির খপ্পর রোধে সার্বক্ষণিক পুলিশ কাজ করছে। বিক্রির টাকা ইজারাদারদের মাধ্যমে পুলিশ পাহারায় টাকা রাখার ব্যবস্থা করা হয়েছে এবং জাল টাকা সনাক্তকরণ যন্ত্র রয়েছে। এ সময় তিনি বিক্রেতা ও ইজারাদারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশের খামারীরা কষ্ট করে সারা বছর পশুপালন করছে। তাদের দিক বিবেচনা করে স্বাস্থ্য ঝুঁকিটাকে মাথায় রেখে গরুর হাটের অনুমোদন দেয়া হয়েছে যাতে প্রান্তিক কৃষকরা তাদের জীবিকার জন্য রাস্তায় না বসে। অনুমোদনকৃত জায়গায় বসে পশু বিক্রি করে তারা সংসারের অভাব অনটন মিটাতে পারে।

এ সময় জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসাইন, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাগণ, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাইকারদের টাকা ছিনতাই, চুরি, রোধে সার্বক্ষণিক পুলিশ কাজ করছে: বরিশাল রেঞ্জ ডিআইজি

প্রকাশের সময় : 11:01:19 pm, Saturday, 17 July 2021