পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সংর্বধনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সংর্বধনা

পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সংর্বধনা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে মঙ্গলবার সকালে সংর্বধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত জয়িতারা পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থের চেক প্রদান করা হয়। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদফতর এ সংর্বধনার আয়োজন করে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মোঃ ফখরুল কবির, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রমুখ।
পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন-সফল জননী ক্যাটাগরিতে হালিমা খাতুন (বরগুনা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিভাগে শাহিনুর আক্তার (পটুয়াখালী), সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নয়ন তারা (পিরোজপুর), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মনোয়ারা বেগম (বরিশাল), শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যের জন্য হাসিনা আরা বেগম (বরিশাল)।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD