পরিষদে বৃদ্ধকে বেঁধে পেটালেন চেয়ারম্যান! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরিষদে বৃদ্ধকে বেঁধে পেটালেন চেয়ারম্যান!

পরিষদে বৃদ্ধকে বেঁধে পেটালেন চেয়ারম্যান!

পরিষদে বৃদ্ধকে বেঁধে পেটালেন চেয়ারম্যান!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধকে বেঁধে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ৫নম্বর গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।

 

 

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামের দুলাল মিয়া (৭০)-এর জায়গা থেকে মাটি নিয়ে রাস্তায় কাজ করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে দুলাল মিয়া বাধাঁ দেওয়ায় এক পর্যায়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে বৃদ্ধ দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করেন।

 

 

খবর পেয়ে আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

 

 

সোমবার রাতে আহত দুলালকে হাসপাতালে দেখতে যান বলে জানান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান।

 

 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, বালিচান্দা গ্রামে রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সঙ্গে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে সরকারি কাজে বাধাঁ দেন তিনি। আমি তার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলেন। পরে আমার গ্রাম পুলিশ তাকে ধরে আমার নিজ গাড়িতে তোলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে তাকে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে আমি তাকে মারধর করি।

 

 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, রাতেই হালুয়াঘাট থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা তদন্তকরে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD