পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে রোপন করা হবে ১ কোটি খেজুর গাছ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে রোপন করা হবে ১ কোটি খেজুর গাছ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশালে রোপন করা হবে ১ কোটি খেজুর গাছ




নিজস্ব প্রতিবেদক॥  পরিবেশের ভারসাম্য রক্ষার নিমিত্তে বরিশাল জেলায় ১ কোটি খেজুর গাছের বীজ বপনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় শনিবার (২৭ জুলাই) থেকে এই কার্যক্রম শুরু হবে।

কর্মসূচির আওতায় বরিশাল জেলার ১০টি উপজেলার প্রতিটিতে ১০ লাখ করে খেজুর গাছের বীজ বপন করা হবে। বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এ বছর বরিশাল জেলার ১০টি উপজেলায় খেজুর গাছের বীজ বপনের উদ্যোগ গ্রহন করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতেই এবার খেজুরগাছের বীজ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, বন বিভাগ ও কৃষি বিভাগের সহযোগিতায় শনিবার সকাল ১০টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে খেজুর গাছের বীজ বপনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করবেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

তার উদ্বোধনের সাথে সাথে বরিশাল জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, স্কুল-কলেজে খেজুর গাছের বীজ বপন কার্যক্রম এক যোগে শুরু হবে। পর্যায়ক্রমে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি’র বেধে দেয়া ৩ মাস ময়ের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রদ বিশ্বাস দাস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD