বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

পরকীয়া ভালোভাবে ঢাকতে পারে কে, নারী নাকি পুরুষ?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:27:17 am, Saturday, 20 April 2019
  • 4 সংবাদটি দেখা হয়েছে

সাদা শার্টের কলারে লিপস্টিকের দাগটা চোখে পড়ে যায়! প্রতীকী ছবিটি সংগৃহীত

অনলাইন ডেস্ক: পুরুষ পরকীয়া করলে তারা সহজে ধরা পড়ে যায়, কারণ তারা অজুহাত দিতে গিয়ে ভজকট করে ফেলে, আবার সাদা শার্টের কলারে লিপস্টিকের দাগটাও চোখে পড়ে যায়! গবেষণাতেও দেখা গেছে, পুরুষ পরকীয়া করলে তা সহজেই ধরে ফেলতে পারেন আরেকজন পুরুষ বা নারী। অন্যদিকে একজন নারী পরকীয়া করছেন কি না, তা চট করে বোঝা যায় না।

রয়াল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা যায় এই তথ্য। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ১,৫০০ জন মানুষকে গবেষণায় নেওয়া হয়। তাদেরকে ১৮০ জন মানুষের ছবি দেখানো হয়, এর মাঝে ১০১ জন পুরুষ ও ৮০ জন নারী ছিলেন। ছবি দেখে তারা পরকীয়া করেন কি না তা অনুমান করতে বলা হয় ওই ১,৫০০ জনকে।

দেখা যায়, ১৪ থেকে ১৮ শতাংশ ক্ষেত্রে পুরুষের মুখ দেখেই বলে দেওয়া সম্ভব সে আসলে পরকীয়া করছে কি না। কিন্তু মাত্র ০.৯ থেকে ৪ শতাংশ ক্ষেত্রে নারী পরকীয়া করছেন কি না তা বোঝা সম্ভব হয়।

গবেষকরা ধারণা করেন, পুরুষালি চেহারাগুলো দেখা মনে হতে পারে তারা বহুগামী হতে পারেন। অন্যদিকে কমনীয়, নারীসুলভ চেহারা দেখে তা মনে হয় না। এটাও দেখা যায় যে, যেসব পুরুষের চেহারা সুন্দর তারা পরকীয়া করে বলে ধারণা করা হয়, আসলে কিন্তু তা ভুল!

সঙ্গী নির্বাচনে চেহারা বেশ বড় একটি ভূমিকা পালন করে। সাম্প্রতিক গবেষণাগুলো থেকে দেখা যায়, একজন মানুষ পরকীয়া করবেন কি না সেটার ইঙ্গিতও পাওয়া যায় এ থেকে। তবে এটাও মনে রাখতে হবে যে, একজন মানুষের চেহারা দেখে তার বিষয়ে ধারণা করে নেওয়া ঠিক নয়।

সূত্র: আইএফএলসায়েন্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

পরকীয়া ভালোভাবে ঢাকতে পারে কে, নারী নাকি পুরুষ?

প্রকাশের সময় : 02:27:17 am, Saturday, 20 April 2019