সংবাদ শিরোনাম:

পরকীয়া প্রেমিকার সাথে মধ্যরাতে আওয়ামী লীগ নেতা ধরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:59:46 pm, Thursday, 24 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুড়িগ্রামের উলিপুরে পরকীয়া প্রেমিকার সাথে মধ্যরাতে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল মন্ডলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দলদলিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ঢাকায় কর্মরত এক রাজমিস্ত্রির স্ত্রীর সঙ্গে মুকুল মন্ডলের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলছিল। ক্ষমতার দাপট দেখিয়ে মুকুল ওই বাড়িতে অবাধে যাতায়াত করতেন। বুধবার রাতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মুকুল মন্ডল ওই নারীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয় লোকজনের চোখে পড়ে। পরে তারা সংঘবদ্ধ হয়ে ওই বাড়িতে যায়। এ সময় মুকুল ঘরের বেড়া ভেঙে পালিয়ে যাওয়ার সময় একটি ডোবায় পড়ে যায়। এসময় এলাকাবাসী তাকে আটক করে অবৈধ কর্মকাণ্ডের কারণে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে মুকুলকে থানায় এনে পরে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ।

এ বিষয়ে পৌরসভার ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে জানাব।

উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি শুনেছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উৎঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘যেহেতু কেউ মামলা দেয়নি তাই তাকে ১৫১ ধারায় জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পরকীয়া প্রেমিকার সাথে মধ্যরাতে আওয়ামী লীগ নেতা ধরা

প্রকাশের সময় : 05:59:46 pm, Thursday, 24 September 2020