সংবাদ শিরোনাম:

পরকীয়ার জের ধরে স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করলেন জামাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:30:30 pm, Tuesday, 9 February 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার বুড়িচংয়ে পরকীয়ার জের ধরে শাশুড়ি ও স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মোকাম ইউনিয়নের হালগাও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লোকমান হোসেন ওই এলাকার মৃত আলম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, লোকমান হোসেন মাদকাসক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই উত্তেজিত হয়ে স্ত্রী ফারজানা আক্তার ও শাশুড়ি বানু বিবিকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই দুইজনই মারা যান। হত্যার পর লোকমান লাশের পাশেই বসে ছিলেন।

লোকমান জানান, তার স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ায় আসক্ত। বিষয়টি সমাধানের জন্য পাশ্ববর্তী কালির বাজার ইউনিয়নের বল্লবপুর গ্রাম থেকে শাশুড়ি বানু বিবিকে সকালে তার বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর পরকীয়ার বিষয়টি তার শাশুড়ি সমাধান না করে উল্টো জামাতা লোকমানকে গালমন্দ করেন। লোকমানকে দোষী সাব্যস্ত করেন। এতে উত্তেজিত হয়ে লোকমান ছুড়ি দিয়ে শাশুড়ি ও তার স্ত্রীকে হত্যা করেন।

স্থানীয়রা জানান, লোকমান পেশায় রিকশাচালক। ফারজানার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকমানকে আটক করে।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পরকীয়ার জের ধরে স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করলেন জামাই

প্রকাশের সময় : 08:30:30 pm, Tuesday, 9 February 2021