সংবাদ শিরোনাম:

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:29:30 pm, Friday, 24 June 2022
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পের উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, মানুষের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে পরিমাণ উৎসাহ-উদ্দীপনা দেখছি তাতে বৃষ্টি না হলে মানুষ ১০ লাখ ছাড়াবে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকা পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এখানেই আগামীকাল বিশাল জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এরপর তিনি মাদারীপুরে জনসভায় বক্তব্য রাখবেন। এখানে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কর্তব্য পালন করছেন। আমাদের দলীয় ভলান্টিয়ার টিমও কাজ করছে। প্রয়োজনে আমরা বিজিবি নিয়ে আসব। তাই মানুষের শঙ্কার কোনো কারণ নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

প্রকাশের সময় : 09:29:30 pm, Friday, 24 June 2022