সংবাদ শিরোনাম:

পদ্মার উত্তাল ঢেউ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:13:27 pm, Wednesday, 26 August 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পদ্মার উত্তাল ঢেউ আর বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়। পাটুরিয়া লঞ্চ ঘাট সমিতির ব্যবস্থাপক পান্না লাল নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে পদ্মা নদীতে বাতাসের কারণে ঢেউ বেড়ে গেলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে লঞ্চ পারাপার শুরু হবে। তবে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-করপোরেশনের ( বিআইডব্লিউসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পদ্মার উত্তাল ঢেউ ও তীব্র স্রোতে ফেরি পারাপারে কিছুটা বেশি সময় লাগলেও নৌরুটে বাস ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এ নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পদ্মার উত্তাল ঢেউ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ

প্রকাশের সময় : 02:13:27 pm, Wednesday, 26 August 2020