সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেরামতে অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:11:34 pm, Monday, 20 July 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল ৫০ শষ্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেরামতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার প্রতিষ্ঠান নামমাত্র কাজ করেছে। কাজের গুণগত মান নিয়ে খোদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্যস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (এইচইডি) আওতায় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ওপিডি ভবনের মেরামতের জন্য ২৮ লাখ ১১ হাজার ১শ ৬৩ টাকা বরাদ্ধ দেয়। জাবানা এন্টার প্রাইজ, মীরা বাড়ি, নবগ্রাম রোড বরিশাল নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়।

কাজের প্যাকেজ নম্বর এইচডি/পিএটি/জিওবি/২০১৯-২০/০৩ , টেন্ডার নম্বর ৩৯৬৪০১, তারিখ ২২/০১/২০২০। ওয়ার্ক ওয়ার্ডার অনুযাইয়ী তিন ধাপে ভবনের পুনর নির্মাণ ও মেরামত কাজ সম্পন্ন করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা করেননি।

অভিযোগ রয়েছে, ওয়ার্ক ওয়ার্ডার অনুযায়ি এ-ওয়ানে প্লাস্টার, দরজা-জানালা ও চৌকাঠ, প্যাটানস্টোন, ও রংয়ের কাজসহ ৩৬ ধরণের, এ-টুতে বাথরুম, টয়লেট, বেসিন, লোডাউনসহ সহ ১৩ ধরণের এবং এ-ত্রিতে নতুন ফ্যান ক্রয়, সুইজ স্থাপন, বৈদ্যুতিক কাজসহ ১০ ধরণের কাজ করার কথা থাকলেও তা করা হয়নি।

কেবলমাত্র ভবনে গায়ে চুনকাম, ঘুনে ধরা দরজা-জানালায় পুটিং, রং করণ এবং নিম্নমানে বেসিন ও কয়েকটি ফ্যান বসানো হয়েছে। এ ছাড়া পুণনির্মানের অংশ হিসাবে একটি গাড়ির গ্যারেজ স্থাপন করা হয়েছে। অন্যান্য কাজগুলো করা হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার কাজের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সিডিউল অনুযায়ী কাজ হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমত কাজ করেছেন।

এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সজিব বলেন, আমার সিডিউলের বাইরেও অনেক কাজ করেছি। কোন অনিয়ম হয়নি। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, কাজে কোন অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেরামতে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : 04:11:34 pm, Monday, 20 July 2020