সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর দশমিনায় শিক্ষা কর্মকর্তাকে বদলি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:02:44 pm, Friday, 12 June 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

দশমিনা প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক এক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দুই কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে তাৎক্ষণিক বদলি করা হয়। শিক্ষা কর্মকর্তার নাম মু. জাহিদ হোসেন।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফসিউল্লাহর নির্দেশে অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-১) আবদুল আলিম এ বদলির আদেশ দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (প্রশাসন-১) উপপরিচালক দেলোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট দফতর। জানা গেছে, গত ১০ জুন পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মু. জাহিদ হোসেনের ঘুষ কেলেঙ্কারি নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন তৃতীয় ধাপে গেজেটভুক্ত হওয়া ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩ শিক্ষিকার কাছ থেকে এক রকম জোরপূর্বক চেকের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা ঘুষ হাতিয়ে নেন। পরে এই ঘুষ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীদের চাকরিচ্যুতিসহ নানা ভয়ভীতি দেখিয়ে আসছেন শিক্ষা কর্মকর্তা।

১০ জুন সংবাদ প্রকাশ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহর দৃষ্টিগোচর হলে তিনি শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসনকে জেলার মির্জাগঞ্জ উপজেলায় তাৎক্ষণিক বদলির নির্দেশ দিলে শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-১) আবদুল আলিম তাকে বদলির আদেশ দেন।

একই সঙ্গে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের (প্রশাসন-১) উপপরিচালক দেলোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট দফতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর দশমিনায় শিক্ষা কর্মকর্তাকে বদলি

প্রকাশের সময় : 05:02:44 pm, Friday, 12 June 2020