পটুয়াখালীতে স্বামীর পান আনতে গিয়ে গণধর্ষণের শিকার ৩ সন্তানের মা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে স্বামীর পান আনতে গিয়ে গণধর্ষণের শিকার ৩ সন্তানের মা

পটুয়াখালীতে স্বামীর পান আনতে গিয়ে গণধর্ষণের শিকার ৩ সন্তানের মা

পটুয়াখালীতে স্বামীর পান আনতে গিয়ে গণধর্ষণের শিকার ৩ সন্তানের মা




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন সন্তানের জননী এক নারী ইউপি সদস্য প্রার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

শনিবার রাতে উপজেলার মাধবদী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- সদর উপজেলার ময়দা ২ নম্বর ওয়ার্ড এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে জলিলুর রহমান জলিল, একই এলাকার রজব আলী সিকদারের ছেলে রাজ্জাক ওরফে রাজা সিকদার ও ফোরকান সিকদারের ছেলে মো. সজিব সিকদার।

 

 

এর আগে, ১৬ জানুয়ারি মির্জাগঞ্জ থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী। সম্প্রতি ওই নারী মাধবখালী ইউপি নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারি রাতে বাড়ির পাশের রাস্তায় কাঠ কাটছিলেন গৃহবধূর স্বামী। এ সময় স্বামীর জন্য ঘর থেকে পান নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে তাকে একা পেয়ে মাফলার দিয়ে মুখ চেপে নির্জন স্থানে তুলে নিয়ে যান রাজ্জাক, সজিব ও জলিল। পরে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন তারা।

 

 

মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD