সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে শার্ট খুলে অফিস করেন তহশিলদার !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:37:41 pm, Tuesday, 16 July 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী সংবাদদাতা॥  খালি গায়ে অফিস করছেন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মনিরুজ্জামান। আর এ খবর শুনে ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছে দুই সাংবাদিক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দূর্ণীতির মহাযজ্ঞ চলছে এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মনিরুজ্জামান খালি গায়ে অফিস করছেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেখানে যান রাঙ্গাবালি উপজেলার দুই সাংবাদিক রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল ও প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মু.জাবির হোসন। তারা সেখানে গিয়ে দেখতে পান খালি গায়ে কাজ করছেন তহসিলদার।

এ অবস্থায় ওই দুই সাংবাদিক ছবি তুলতে গেলে মনিরুজ্জামান প্রথমে তাদের হাত থেকে ক্যমেরা ছিনিয়ে নিয়ে ভেংগে ফেলে। বিষয়টি যাতে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে না পারে সেজন্য তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় সার্ভেয়ার সজল মাহমুদ। অবরুদ্ধ করে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদর্শন করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ দুই সাংবাদিকক উদ্ধার করেন।

হামলার শিকার সাংবাদিক কামরুল হাসান রুবেল জানান, দীর্ঘদিন ধরে রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) খালি গায়ে অফিস করেন। এমন সাংবাদের ভিত্তেতে সেখানে গিয়ে দেখি তহশিলদার মনিরুজ্জামান সার্ট খুলে, গলায় গামছা জড়িয়ে লুঙ্গী পরা অবস্থায় অফিসিয়াল কাজ করছেন। তার সামনে বসেই কয়েকজন দালাল বিভিন্ন কাগজপত্রের কাজ করছেন ও টাকা তুলছেন। এমতাবস্থায় ছবি তুলতে গেলে তারা আমাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং আমাদের উপর হামলা চালায়।

হামলার শিকার আরেক সাংবাদিক জাবির হোসন জানান, ভূমি অফিসের অনিয়মের ছবি তুলতে গেলে তহশিলদার মনিরুজ্জামান ও সার্ভেয়ার সজল মাহমুদ দালালদের নিয়ে আমাদের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ আমাদের উদ্ধার করেন। এসময় রাঙ্গাবালী উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে গেলে নিজেদের ভূল শিকার করে ক্ষমা চাইতে থাকেন তহশিলদার ও সার্ভেয়ার।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মদ জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ছি। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাব, রাঙ্গাবালী প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও মহিপুর প্রেসক্লাব। সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দূর্নীতিবাজ তহশিলদার ও সার্ভেয়ারকে প্রত্যাহার করে তাদর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে শার্ট খুলে অফিস করেন তহশিলদার !

প্রকাশের সময় : 10:37:41 pm, Tuesday, 16 July 2019